Sales Funnel
সেলস ফেনেল কি?
সেলস ফেনেলঃ যে পেজ এর মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করে তাকে সেলস ফানেল বলে। এই পেজের মাধ্যমে সহজে ট্রাফিকের ডাটা সংগ্রহ করা যায়। এফিলিয়েট মার্কেটিং বা সি.পি.এ.ব
মার্কেটিং শুরু করতে চাইলে আপনাকে আগে খুব ভালোভাবে জানতে হবে কিভাবেসেলস ফেনেল চালু করতে হয়।
আপনি জানেন বা না জানেন আপনার ব্যবসায় সেলস ফেনেল আছে তবে আপনি যদি ফানেলস সম্পর্কে সচেতন হোন তবে একে প্রভাবিত করার আপনার সুযোগ রয়েছে।
অতএব, সেলস ফানেল হচ্ছে মূলত কোন ভিজিটর কে বা ট্রাফিককে সরাসরি মার্কেটপ্লেসের না পাঠিয়ে একটি ইনফরমেটিভ লেন্ডিং পেইজে পাঠানো, যেই লেন্ডিং পেজে সেই প্রডাক্টের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের ফলাফ, গুনাগুন বা কোন ফ্রী ট্রায়েল ইত্যাদি থাকবে।সেটা দেখে সে যেনো সেই প্রোডাক্টটির প্রয়োজনীয়তা বুঝতে পারে আর যখন সে বুঝবে সেই প্রোডাক্টটি তার প্রয়োজন তখন সে সেই প্রোডাক্টটি অবশ্যই কিনতে আগ্রহী হবে।
কিভাবে কাজ করে এই সেলস ফানেল?
আমরা যারা নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছি তাদের চিন্তাধারা টা আসলে এই রকম যে যদি নগদ কিছু ইনকাম করতে পারি তাহলেই তো হয়ে গেল তাই আমরা সরাসরি এফিলিয়েট লিংক নিয়েই মার্কেটিং শুরু করে দেই।কিন্তু করে কিছুদিন খাটাখাটুনি করার পরেও কোন ফল পাই না। আমাদের লীংকে ট্রাফিক ক্লিক পেলেও সেল আসেনা
বা কোন একশান পুরন হয় না। আসলে আমাদের ভুলের কারণে আমরা আমাদের কাংখিত লাভ করতে পারছি না।
উদাহরণ, মনে করেন আপনি সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনার ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা টুইটারে ঢুকে দেখলেন আমি একটা পোস্ট করছি যে আপনি যদি আপনার ওয়েটলস করতে চান তাহলে এই লিংকে গিয়ে প্রোডাকটি কিনে ফেলুন।তখন আপনি কি এই লিংকে ক্লিক করবেন বা যদি ক্লিক করেও থাকেন তাহলে কি যে প্রোডাক্ট কিনবেন? কিনবেন না কারণ আমরা প্রথমত সব ধরনের লিঙ্ক এ ক্লিক করি না আর যদি লিংকে বা ছবিতে ক্লিক করে সেই মার্কেটপ্লেসে যাই তবুও তখন প্রোডাক্ট টা একটু দেখে বের হয়ে আসি। হয়তো সেই প্রোডাক্টটি আমাদের দরকার কিন্তু সেই সময় সেই প্রোডাক্টটি কেনার মন-মানসিকতা থাকেনা।
এর কারণ হচ্ছে হয়তো আপনি এসে প্রোডাক্ট এর প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারছেন না।অথবা আমি আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনার সামনে তুলে ধরতে পারেনি।
এখন আপনাকে কোন পন্য বিক্রি করতে হলে সেই পন্যটি কোন সমস্যার সমাধানে কাজ করছে তা আপনার জানতে হবে।সেই সমস্যা টি যদি খুঁজে বের করতে পারেন তাহলেই আপনার কাংখিত গ্রাহকদের আপনি খুঁজে পাবেন।
(সমাপ্তি) পরিশেষে বলা যায় যে, এটাই হচ্ছে সেলস ফানেল।সেলস ফ্যানেল সম্পর্কে ভালোমতো বুঝতে হবে জানতে হবে।

Comments
Post a Comment